আল আকসায় ঈদের নামাজ আদায় করলেন আহত ফিলিস্তিনিরা

0
10

ফিলিস্তিনের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ১০ হাজারের বেশি ফিলিস্তিনি। শুক্রবার স্থানীয় সময় সকালে আল-আকসা মসজিদে ঈদের জামাতে অংশ নেন বর্বর ইসরায়েলি হামলায় আহতরাও।

ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় অনেক শিশুরাও ঈদের নামাজে সমবেত হন।

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত আল আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য শুধু ধর্মীয় স্থানই নয়, এটি তাদের রাজনৈতিক ও জাতীয় পরিচয়েরও এক গুরুত্বপূর্ণ প্রতীক। ঈদুল আজহার দিনে এখানে নামাজ আদায় করা ফিলিস্তিনিদের জন্য ধর্মীয় ও ঐতিহ্যবাহী আচার।

এদিকে গাজায় চলমান যুদ্ধের মধ্যে উপত্যকাটির বাসিন্দারা টানা দ্বিতীয়বারের মতো ঈদুল আজাহা পালন করছেন। বর্বর ইসরায়েলের ধ্বংসযজ্ঞের মধ্যে গাজার বাসিন্দারা ঈদুল আজহা পালন করছেন চরম মানবিক সংকট, অনিশ্চয়তা ও গভীর বেদনার মধ্যদিয়ে।

আল জাজিরা বলছে, ঈদুল আজহার দিনেও গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক শিশু শহীদ হয়েছে।

শুক্রবার সকালে খান ইউনিসের পাশাপাশি মধ্য গাজার নুসাইরাতের শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এছাড়া গাজা শহরের পূর্বে অবস্থিত তুফাহ পাড়ায়ও হামলা চালায় সন্ত্রাসী নেতানিয়াহু বাহিনী। এসব হামলায় অনেকে হতাহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. From Al-Aqsa to Gaza’s ruins: Palestinians observe Eid amid war, Israeli occupation
– https://tinyurl.com/9ksh2psy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলকে রক্ষায় জাতিসংঘে পাঁচবার ভেটো যুক্তরাষ্ট্রের!
পরবর্তী নিবন্ধকাশ্মীর সীমান্তে গ্রামবাসীকে অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে বিএসএফ