কেবল মিত্রপক্ষই নয়, শত্রুরাও স্পেশাল বাহিনীর অবদান স্বীকার করে: ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

0
133

গত ১০ডিসেম্বর ইমারাতে ইসলামিয়ার স্পেশাল পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমান্ডে সমাপনী প্রশিক্ষণ সেমিনারে অংশগ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ। এই সেমিনারে বিশেষ অভিযানে দক্ষতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট ইউনিটের কর্মীদের সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে আলোচনা উত্থাপিত হয়েছে।

সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্পেশাল পুলিশ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমিন জান ফাতহুল্লাহ হাফিযাহুল্লাহ। এই সময় স্পেশাল ইউনিটের সাফল্য সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা তুলে ধরেন আমিন ফাতাহুল্লাহ হাফিযাহুল্লাহ।

তিনি জোর দিয়ে বলেন, নেতৃবৃন্দের গুরুত্ব প্রদান ও তাদের প্রতি অধিনস্তদের আনুগত্যের কারণে এই বাহিনী নিরাপত্তা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

অপরদিকে স্পেশাল বাহিনীর অবদানের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল মিত্রপক্ষই নয়, ইমারাতে ইসলামিয়ার শত্রুরাও বিশেষ বাহিনীর সক্ষমতা ও কৃতিত্ব স্বীকার করে থাকে।

নাগরিকদের প্রতি আচরণে আন্তরিক, নম্র ও সতর্ক থাকতে তিনি বিশেষ ইউনিটের সদস্যবৃন্দকে নসিহত করেছেন। ইসলামী ব্যবস্থা রক্ষার্থে শারীরিক ও আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগাতে তিনি তাদের প্রতি আহ্বান জানান।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/47zeja5n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ ৩২ ঘণ্টা পর মৃত উদ্ধার
পরবর্তী নিবন্ধশরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ