নারায়ণগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, হিন্দু শিক্ষক গ্রেফতার

0
97

নারায়ণগঞ্জের ফতুল্লায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তিন দফা ধর্ষণচেষ্টা চালায় হিন্দু শিক্ষক যুগল চন্দ্ৰ (৪৮)। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানায়, গত ৩১ জানুয়ারি রাতে ফতুল্লার পাগলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

যুগল চন্দ্ৰ (৪৮) পটুয়াখালী জেলার বাসিন্দা। সে ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষক।

জানা যায়, যুগল চন্দ্ৰ পাগলা উচ্চ বিদ্যালয়ের পাশে সাইদুর রহমানের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকে। এ বাড়িতেই স্কুলের ক্লাসের পর শিক্ষার্থীদের প্রাইভেট পড়ায় সে। সম্প্রতি তার স্ত্রী আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়, এ সুযোগে ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তিন দফায় তার বাসায় ধর্ষণের চেষ্টা করে যুগল চন্দ্র। শনিবার বিষয়টি মায়ের কাছে জানান ওই ছাত্রী। এরপর স্থানীয় লোকজন জানতে পেরে থানায় খবর দেয়।

পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা জানান, যুগল চন্দ্র স্কুলের হিন্দু ধর্ম শিক্ষক। তার বিরুদ্ধে স্থানীয় লোকজন ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন। এ অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমাদের স্কুলের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হবে।


তথ্যসূত্র:
১। ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার
– https://tinyurl.com/4965zxc9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালির রাজধানী অভিমুখী জ্বালানি কনভয়ে জেএনআইএম এর হামলা: অর্ধশতাধিক ট্যাঙ্কার ও বেশ কিছু যান ধ্বংস
পরবর্তী নিবন্ধবিভিন্ন প্রদেশে নির্যাতনের শিকার ১১ নারীকে উদ্ধার করল ইমারাতে ইসলামিয়া