ভারতের মধ্যপ্রদেশে আল্লাহর শানে কটুক্তি ও মুসলিম যুবক হেনস্তার প্রতিবাদে তীব্র বিক্ষোভ

0
124

১২ মে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে আল্লাহ’কে নিয়ে কটুক্তি ও মুসলিম যুবক হেনস্তার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে স্থানীয় শত শত মুসলিম বাসিন্দা।

১০ মে ভোপালে ‘লাভ জিহাদ’ এর অভিযোগ তুলে এক মুসলিম যুবককে নির্মমভাবে মারধর করেছিল উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের কর্মীরা। এই সময় তারা আল্লাহকে নিয়েও অবমাননাকর মন্তব্য করেছে।

ঘটনার দিন গোবিন্দপুরা এলাকার একটি হোটেলে ভুক্তভোগী ‘আরিফ খান’কে পুলিশের উপস্থিতিতে লাঞ্ছিত করেছিল উগ্রবাদীরা। তারা ভুক্তভোগী মুসলিমের মুখে কালি ও গোবর লাগিয়ে দেয়, এছাড়া অর্ধনগ্ন করে এই মুসলিম যুবকের ওপর মারাত্মক নির্যাতন চালানো হয়।

এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হলে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন মুসলিম বাসিন্দাগণ। তারা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মুসলিম যুবকের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান, একই সাথে তারা অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

ভিডিও:

https://archive.org/details/protests-erupt-in-madhya-pradesh-india


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3hccwhxh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরপ্রদেশে ‘মঙ্গলবার হিন্দুদের পবিত্র দিন’ অজুহাত দেখিয়ে এক মুসলিমের বিরিয়ানির দোকান জোরপূর্বক বন্ধ করে দিয়েছে এক উগ্র হিন্দুত্ববাদী
পরবর্তী নিবন্ধভারত থেকে চিকিৎসা শেষে ফেরার সময় যশোর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত