
কুমিল্লায় ভূমিহীনকে পুনর্বাসন ও কৃষিকাজের জন্য সরকারের বরাদ্দ দেওয়া খাসজমি কৌশলে দখলে নিয়ে বহুতল ভবন নির্মাণ করছে স্থানীয় এক বিএনপি নেতা।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ভূমিহীন মাসুদ আলমের নামে বরাদ্দ দেওয়া সরকারি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম। বর্তমানে সে জমিতে স্থায়ী বহুতল ভবন নির্মাণের কার্যক্রম চলছে। ভুক্তভোগী মাসুদ আলম দাউদকান্দির গৌরীপুর পেন্নাই এলাকার বাসিন্দা। অভিযুক্ত আবুল হাশেম তার চাচাতো ভাই।
সরকারি তথ্য অনুযায়ী ভূমিহীন হিসেবে মাসুদ আলমকে ১৯৮৯-৯০ অর্থবছরে সরকার ১০ শতাংশ জমি বন্দোবস্ত দেয়। তবে, সরকারি বরাদ্দ পাওয়ার পরও মাসুদ আলম ওই জমি ব্যবহার করার সুযোগ পাননি। কাগজে-কলমে তার নাম থাকলেও জমির নিয়ন্ত্রণ ছিল হাশেমের হাতে। এক পর্যায়ে পুরো জমির মালিকানা নিজের নামে করে নেয় বিএনপি নেতা হাশেম।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৩৬ বছর ধরে জমিটি ভোগদখলে রাখার পর বর্তমানে সেখানে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি চলছে। হাশেমের ক্ষমতা ও রাজনৈতিক প্রভাবে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের চাপে বিষয়টি নিয়ে প্রশাসনের মধ্যেও এক ধরনের নীরবতা কাজ করছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে দাবি তাদের।
তথ্যসূত্র:
১। ভূমিহীনের নামে বরাদ্দ খাসজমি কৌশলে দখল বিএনপি নেতার
– https://tinyurl.com/3uvdx4pc


