
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক বাগবাড়ী গ্রামে নিখোঁজের তিন দিন পর এক কিশোরের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকালে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
মৃত সাজেদুল ইসলাম (১৪) ওই গ্রামের ওহেদুল হকের ছেলে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৩ দিন ধরে সাজেদুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুরে একটি লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে লাশ সাজেদুলের বলে শনাক্ত করা হয়।
তথ্যসূত্র:
১। নিখোঁজের তিন দিন পর কিশোরের লাশ উদ্ধার
– https://tinyurl.com/5f83a6pb


