গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণ সম্পন্নের ঘোষণা বাংলাদেশ হিন্দু মহাজোটের, ৬৪ জেলায় একই রকম মূর্তি স্থাপনের ঘোষণা

0
12

দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও মুসলিম সমাজের প্রতিবাদের মুখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্মাণাধীন রামচন্দ্রের ৮১ ফুট উচ্চতার বিশাল মূর্তির কাজ আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে মূর্তি নির্মাণ কাজ বন্ধ করলেও অন্য একটি হিন্দুত্ববাদী সংগঠন ভবিষ্যতে এ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।

গত বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার মধ্য রামচন্দ্রপুর মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্দির কমিটির উপদেষ্টা শ্যামল কুমার মহন্ত রামচন্দ্রের মূর্তি নির্মাণের কাজ আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে। এদিকে স্থানীয় ইমাম ওলামা পরিষদ মূর্তিটি সম্পূর্ণ অপসারণের দাবি জানিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে।

তবে মন্দির কমিটি কর্তৃক প্রকল্প স্থগিতের ঘোষণা দিলেও ‘বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট’ মূর্তি নির্মাণ কাজ সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, শুধুমাত্র রামের মূর্তিই নয়, ভবিষ্যতে দেশের প্রতিটি জেলায় বিশাল আকারের মহাদেব, রামচন্দ্র ও কৃষ্ণের মূর্তি স্থাপন করবে।

গত ১২ জুন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেয়। পোস্টে সে জানায়, ‘পলাশবাড়ীর মন্দির কমিটি নির্মাণকাজ স্থগিত ঘোষণা করলেও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দেশবাসীকে সঙ্গে নিয়ে ওই বিগ্রহ নির্মাণ সম্পন্ন করবে।’

একই পোস্টে সে আরও জানায়, পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় মহাদেব, রামচন্দ্র ও কৃষ্ণের নামে ১০৮ ফুট উচ্চতার মূর্তি স্থাপন করবে।


তথ্যসূত্র:
১। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পলাশবাড়ীর ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ নির্মান সম্পন্ন করবে
– https://tinyurl.com/mucsuvnw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় শত্রু বাহিনীর বিরুদ্ধে হারাকাতুশ শাবাবের ৯টি পৃথক অভিযান: হতাহত কয়েক ডজন
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে এক মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক উগ্র হিন্দুত্ববাদী