মায়ের লাশ আটকে ছেলেকে ‘কান ধরে উঠবস’ করানো হলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে

0
5

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন না দেওয়ায় মৃত্যুর অভিযোগে, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় চিকিৎসকরা নিহত নারীর লাশ দীর্ঘ ১১ ঘণ্টা মর্গে আটকে রাখে। পাশাপাশি চিকিৎসকরা প্রায় তিন ঘণ্টা জরুরি বিভাগে চিকিৎসা বন্ধ করে রাখে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনেরা।

এ ঘটনার পরে মারা যাওয়া রোগীর লাশ হস্তান্তরের দাবিতে স্বজনেরা রংপুর-দিনাজপুর মহাসড়কের মেডিকেল মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ জুন) ভোরে নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা নুর নাহার বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার ছেলে রিফাত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের কাছে রোগীকে অক্সিজেন দেওয়ার অনুরোধ করা হলে আগে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়। এ সময় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তার মৃত্যু হয়। রোগীর মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজনেরা দায়িত্বরত চিকিৎসকদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এরপর চিকিৎসকরা নিহত নারীর লাশ আটকে রাখে।

চিকিৎসকদের দাবি ছেলে রিফাতকে হাসপাতালে এসে ক্ষমা চাইতে হবে তাহলেই লাশ মিলবে। পরে ১১ ঘণ্টা পর বিকেলে নিহতের ছেলেকে রিফাতকে ডেকে আনা হয়। এবং মায়ের লাশ ফেরত দেবার আগে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের একটি কক্ষে তাকে ১০ বার কান ধরে প্রকাশ্য উঠবস করানো হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় পুরো রংপুর জুড়ে তোলপাড় চলছে। এবং লাশ জিম্মি করে কান ধরে উঠবস করার ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


তথ্যসূত্র:
১। মায়ের মরদেহ আটকে ছেলেকে ‘কান ধরে উঠবস’
– https://tinyurl.com/5xcrbrsd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ২১৭ তম ওমারি কর্পসের প্রশিক্ষণ কেন্দ্র থেকে শত শত তরুণ মুজাহিদদের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধমুক্তিপণ না দেওয়ায় ভ্যানচালকে খুন, ৯ দিন পর খালে মিললো তরুণের অর্ধগলিত লাশ