
ঠাকুরগাঁও সদর উপজেলায় বন্ধুদের সাথে বাজি ধরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ১৩ জুন উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে ভুক্তভোগী কিশোরীর পরিচিত এক বন্ধুসহ কয়েকজন যুবক বাজি ধরে তাকে কৌশলে কালিতলা বাজার এলাকার একটি গুদাম ঘরে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে প্রায় ৩ ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণ করা হয়।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হল: তামিম ইসলাম (২২), রনি (২১) এবং মাসুদ (২২)।
উদ্ধার হওয়ার সময় ভুক্তভোগী কিশোরী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
তথ্যসূত্র:
১। ঠাকুরগাঁওয়ে বাজি ধরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
– https://tinyurl.com/ycytwrze


