অধিকৃত জম্মু শহরে আরও এক দখলদার বিএসএফ সদস্য নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে

0
6

অধিকৃত জম্মু ও কাশ্মীরের জম্মু শহরে দখলদার ভারতীয় বাহিনীর আরও এক জুনিয়র সেনা কর্মকর্তা আত্মহত্যা করেছে। লাল সিং নামে এই সেনাকর্মী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিল।

১৪ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে বলা হয়েছে, জম্মু শহরের উপকণ্ঠে পালোরায় একটি ক্যাম্পের ভেতরে নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে সে আত্মহত্যা করেছে। এএসআই লাল সিং ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা।

কর্মকর্তারা আরও জানায়, লাল সিং প্রায় এক মাসের ছুটি ভোগের পর গত ১৩ জুন তার সেনা ইউনিটে পুনরায় যোগ দিয়েছিল।

বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা গেছে, ভারতে বিশেষত সশস্ত্র বাহিনী ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) আওতাধীন কমপক্ষে ১০০ সেনাকর্মী প্রতিবছর আত্মহত্যা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য হতে জানা গেছে, ২০১৮ থেকে ২০২২ এর মধ্যে ৬৫৪ জন সিএপিএফ কর্মী আত্মহত্যা করেছে। এছাড়া ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সিআরপিএফ, বিএসএফ, এনএসজি ও আসাম রাইফেলস এর মতো বাহিনীর মোট ৭৩০ জন কর্মী আত্মহত্যা করেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3vehw2d4
2. https://tinyurl.com/23xz32fs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৪ দিন ধরে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’
পরবর্তী নিবন্ধকথিত মাদকবিরোধী অভিযানের নামে দখলদার ভারত কর্তৃক আরও এক কাশ্মীরি মুসলিমের স্থাবর সম্পত্তি জব্দ