
রংপুরে শাওন নামে এক দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দোকান মালিকের ছেলে। এ সময় উত্তেজিত জনতা দোকান মালিকের ছেলে মিজানুর রহমান মনুকে আটক করে পুলিশে দিয়েছে।
দোকান কর্মচারীর নাম শাওন। তার বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারিতে। মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৮ টার দিকে নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
দৈনিক আমার দেশ জানায়, দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে থুথু ফেলা নিয়ে মালিকের ছেলের সাথে তার কথা কাটাকাটি হয়। পরে দোকান থেকে বের হয়ে যাবার সময় পেছন থেকে মিজান শাওনের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে গুরুতর আহন হয় শাওন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তথ্যসূত্র:
১। হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা
– https://tinyurl.com/ykmy8ayc


