
যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের নাবতিয়েহ গভর্নরেটে একাধিক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। সর্বশেষ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো ধারাবাহিক ড্রোন হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের একটি সমঝোতা হওয়ার পরও এই হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আনাদুলু জানিয়েছে, ১৬ জুন, মঙ্গলবার লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের মেইফদুন শহরে একটি যানবাহন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। হামলার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হলে একই এলাকায় পুনরায় আরেকটি হামলা চালানো হয়।
এর কিছুক্ষণ পর মেইফদুন শহরে আরেকটি যানবাহন লক্ষ্য করে হামলা চালানো হয়। পাশাপাশি নিকটবর্তী শৌকিন শহরেও একটি যানবাহনের ওপর ড্রোন হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। ধারাবাহিক এসব হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইসলামিক হেলথ অথরিটি, ইসলামিক রিসালা স্কাউট অ্যাসোসিয়েশন এবং লেবানন রেড ক্রসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের সরিয়ে নিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ২ মার্চ থেকে নতুন করে লড়াই শুরু হওয়ার পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।
তথ্যসূত্র
1. 4 killed in Israeli strikes in southern Lebanon despite US-Iran understanding
– https://tinyurl.com/4hb7h3ay


