আবারও গভীর রাতে আফগানিস্তানের বেসামরিক এলাকায় কাপুরুষোচিত হামলা চালাল পাকিস্তানি সন্ত্রাসী বাহিনী; শহীদ ও আহত বহু নিরীহ মানুষ

0
5

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর আবারও কাপুরুষোচিত বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী। ২৮ জুন, রবিবার রাতে পাকতিকা প্রদেশের গিয়ান জেলা, পাকতিয়া প্রদেশের সামকানি জেলা এবং কুনার প্রদেশের মানোগাই জেলার আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।

২৯ জুন, সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানান, পাকিস্তানি যুদ্ধবিমানগুলো গভীর রাতে এসব এলাকায় বোমা বর্ষণ করে, যা আন্তর্জাতিক আইন ও সীমান্ত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। হামলায় বেশ কয়েকটি আবাসিক ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাকতিয়ার সামকানি জেলার মাণ্ডিখেল এলাকায় বিসমিল্লাহ খানের বাড়িতে এই হামলা চালানো হয়। সেখানে কোনো সামরিক স্থাপনা বা যোদ্ধা উপস্থিতি ছিল না। সামকানি জেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন এক আহত ব্যক্তি বলেছেন, ‘হামলার সময় সেখানে কোনো সেনা, টিটিপি সদস্য বা সশস্ত্র ব্যক্তি ছিল না। হতাহত প্রত্যেকেই নিরপরাধ বেসামরিক নাগরিক’।

ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘পাকিস্তানি বাহিনীর এই কাপুরুষোচিত আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের প্রকাশ্য লঙ্ঘন।

ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, আফগানিস্তান তার সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং কোনো প্রকার আগ্রাসন সহ্য করা হবে না।


তথ্যসূত্র
1. The aggressor Pakistani army once again launched airstrikes on civilians
– https://tinyurl.com/587k8aah

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারত গজলডোবার সকল গেট খুলে দেয়ায় তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে; বন্যা ও ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ