পাকিস্তানি সন্ত্রাসী আগ্রাসনের প্রতিবাদে কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করল ইমারাতে ইসলামিয়া

0
3

পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনের ঘটনায় আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনের ঘটনায় আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে বেসামরিক এলাকায় চালানো হামলা আন্তর্জাতিক আইন, মানবিক মূল্যবোধ এবং আফগানিস্তানের জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।

২৯ জুন, সোমবার প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন এবং বেসামরিক মানুষের বাড়িঘরে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক ও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এটি প্রথম ঘটনা নয় যে পাকিস্তানি সামরিক জান্তা কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ বা তথ্য-উপাত্ত উপস্থাপন না করেই পাকিস্তানের সীমান্ত থেকে শত শত কিলোমিটার দূরের শহর ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এলাকায় সংঘটিত নিরাপত্তা ঘটনা, বিস্ফোরণ ও হামলার জন্য আফগানিস্তানকে দায়ী করেছে। গত কয়েক বছর ধরে তারা নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক ব্যর্থতা আড়াল করতে বারবার ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছে এবং সামরিক আগ্রাসনের মাধ্যমে সেই সমস্যার সমাধানের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এ ধরনের আগ্রাসী পদক্ষেপ কোনো সমস্যার সমাধান নয়; বরং এটি পারস্পরিক আস্থা, প্রতিবেশীসুলভ সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

উল্লেখ্য, ২৮ জুন, রবিবার পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় ৩৬ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং ১৬৩ জন আহত হয়েছেন। ইতোমধ্যে পাকতিয়ার সামকানি জেলায় শহীদদের জানাজা সম্পন্ন হয়েছে।


তথ্যসূত্র
1.The Ministry of Foreign Affairs summoned Pakistan’s chargé d’affaires
– https://tinyurl.com/52f2cdbb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমন্দিরের পাশে কলাগাছ কাটার অভিযোগ ভারতকে জানালো হিন্দুরা! নড়েচড়ে বসল প্রশাসন, তোলপাড় ঢাকায়!
পরবর্তী নিবন্ধদক্ষিণ সোমালিয়ায় মোগাদিশু ও উগান্ডান বাহিনীর একাধিক সামরিক ঘাঁটিতে আশ-শাবাবের ৫ অভিযান, হতাহত বহু শত্রু সেনা