বাগেরহাটে এক পরিবারের তিনজনের গলিত লাশ উদ্ধার

0
4

বাগেরহাটের কচুয়া উপজেলায় এক পরিবারের তিনজনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরকোলা গ্রামে নিজ বসতঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— আবদার আলী হাওলাদারের ছেলে আহাত হাওলাদার (২২), রশিদ শেখের স্ত্রী রাশিদা বেগম (৮৫) ও তাদের মেয়ে মনিরা বেগম (৫৫)।

সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, কয়েক দিন ধরে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের গলিত লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। লাশগুলোতে ব্যাপক পচন ধরায় ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি কয়েক দিন আগেই সংঘটিত হয়েছে।


তথ্যসূত্র:
১। বাগেরহাটে এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার
– https://tinyurl.com/bdmpp7su

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরো ১১টি ট্যাংক সম্পূর্ণরূপে মেরামত ও ব্যবহার উপযোগী করেছে ইমারাতে ইসলামিয়া জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধনোয়াখালীর কোম্পানীগঞ্জে বোনের বাড়ি থেকে ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ