ফেনীর দাগনভূঁঞায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টা

0
1

ফেনীর দাগনভূঞায় স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর করা মামলায় ছয় বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গেছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নোয়াখালীর সুবর্ণচরের এক দম্পতি চট্টগ্রাম থেকে অটোরিকশাযোগে দাগনভুঞা পৌরশহরের ভাড়া বাসায় ফিরছিলেন। পথিমধ্যে দাগনভূঞা পৌর এলাকায় অটোরিকশাটির চার্জ শেষ হয়ে গেলে তারা একটি গ্যারেজে যান। সেখানে ৮/১০ জন যুবক তাদের ঘিরে ধরে।

এ সময় স্বামীকে জিম্মি করে স্ত্রীকে বেঁধে রাখা হয়। পরে স্ত্রীকে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্তদের একজনের মোবাইলে কল আসলে তাদের অসাবধানতার সুযোগ নিয়ে ওই নারী দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কলের ভিত্তিতে দাগনভূঞা থানা পুলিশ ভোররাত সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে জিম্মি স্বামীকে উদ্ধার করে।

এ ঘটনায় শনিবার (৫ সেপ্টেম্বর) ভুক্তভোগী নারী বাদী হয়ে দাগনভূঞা থানায় অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেফতার করে। গ্রেফতাররা হল- রাশেদ প্রকাশ রাজ (১৯), দেলোয়ার হোসেন (২৪), শাহেদুল ইসলাম শাহিন (১৯), শাহরিয়ার নোমান (১৯), জাকির হোসেন (২১) ও শাহিন উদ্দিন মুন্না (২৯)।

দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানায়, গ্রেফতার ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।


তথ্যসূত্র:
১। দাগনভূঁঞায় স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ৬
– https://tinyurl.com/ykbwxtp7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালির রাজধানী বামাকো সহ গুরুত্বপূর্ণ ৪টি অঞ্চলে জেএনআইএম-এর একাধিক সফল অভিযান
পরবর্তী নিবন্ধকুড়িগ্রামে ৪৭০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক