কুড়িগ্রামে ৪৭০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক

0
0

কুড়িগ্রামের রাজিবপুরে ৪৭০ পিস ইয়াবাসহ মঞ্জিল হোসেন (৪৬) নামের এক বিএনপি নেতাকে আটক করেছে বিজিবি। শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রাজিবপুর উপজেলার বালিয়ামারী থেকে তাকে আটক করা হয়। আটক মঞ্জিল হোসেন রৌমারী উপজেলার আলগারচর এলাকার মৃত ওমর আলীর ছেলে। সে যাদুরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি।

গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়ামারী এলাকা থেকে ৪৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করে টহলরত বিজিবি সদস্যরা।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আলম সাংবাদিকদের জানায়, ‘আসামিসহ জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানের মালামাল রাজিবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’


তথ্যসূত্র:
১। ৪৭০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক
– https://tinyurl.com/ymyju4ad

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফেনীর দাগনভূঁঞায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টা
পরবর্তী নিবন্ধবুরকিনান জান্তা বাহিনীকে হটিয়ে ৮টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম যোদ্ধারা