মালিতে জান্তা সমর্থিত মিলিশিয়া ঘাঁটিতে জেএনআইএম যোদ্ধাদের অতর্কিত আক্রমণ: অন্তত ১৭ মিলিশিয়া নিহত

0
0

পশ্চিম আফ্রিকার দেশ মালির সেগু রাজ্যে দেশটির জান্তা সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর বিরুদ্ধে অতর্কিত আক্রমণ চালিয়েছেন প্রতিরোধ বাহিনী জেএনআইএম।

আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক গত ৩ সেপ্টেম্বর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রতিরোধ বাহিনী জেএনআইএম যোদ্ধারা মালির সেগু রাজ্যের সুলি গ্রামে একটি ভারী অতর্কিত আক্রমণ চালিয়েছেন। মালির জান্তা সমর্থিত ডোজো মিলিশিয়া গোষ্ঠীর একটি শক্ত ঘাঁটি লক্ষ্য করে ভারী অস্ত্রধারী জেএনআইএম যোদ্ধারা এই অভিযান চালিয়েছেন। এতে মিলিশিয়া গোষ্ঠীর অন্তত ১৭ সদস্য নিহত হয়েছে এবং অন্য মিলিশিয়া সদস্যরা ঘাঁটি ছেড়ে পালিয়েছে। এই অভিযান শেষে প্রতিরোধ যোদ্ধারা ১৮টি অস্ত্র গনিমত হিসাবে অর্জন করেছেন।

সূত্রটি আরও নিশ্চিত করেছে যে, এদিন জেএনআইএম যোদ্ধারা মোপ্তি রাজ্যের তিম্বা এলাকায় ডোজো মিলিশিয়া গোষ্ঠীর আরও একটি অবস্থানে আক্রমণ চালিয়েছেন। এসময় মিলিশিয়া সদস্যরা অবস্থান ছেড়ে পালিয়ে গেলে প্রতিরোধ যোদ্ধারা ঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেন। অন্যদিকে মধ্য মালির কয়েকটি গ্রামের বাসিন্দারা জেএনআইএম-এর কাছে তাদের অস্ত্র সমর্পণ করেছে এবং আনুগত্যের ঘোষণা দিয়েছে।

মালির সুলে থেকে বান্দিয়াগারা পর্যন্ত, জেএনআইএম-এর এই উন্নয়নগুলো মালির জান্তা (সেনাবাহিনীর) সাথে জোটবদ্ধ স্থানীয় মিলিশিয়াদের উপর প্রতিরোধ যোদ্ধাদের ক্রমবর্ধমান চাপের সাক্ষ্য বহন করে, যখন দেশের মধ্যভাগে জেএনআইএম-এর কার্যকলাপের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং প্রতিরোধ যোদ্ধারা উৎসাহ নিয়ে একের পর এক বিজয়াভিযানে অংশ নিচ্ছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচুয়াডাঙ্গায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর অফিসে ভাঙচুর-লুটপাট চালালো বিএনপির নেতা-কর্মীরা