চুয়াডাঙ্গায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর অফিসে ভাঙচুর-লুটপাট চালালো বিএনপির নেতা-কর্মীরা

0
0

চুয়াডাঙ্গার শিল্প ও সীমান্ত শহর দর্শনায় নির্ধারিত চাঁদার টাকা না দেওয়ায় রেলবন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা রকিবুল ইসলাম ব্রাইটকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

ভুক্তভোগী সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত গ্রুপকে বিভিন্ন অঙ্কের চাঁদা দিয়ে আসছিলেন তিনি। কখনো ৫ লাখ, আবার কখনো ২০, ৩০ বা ৫০ হাজার টাকা করে চাঁদা দেওয়া হয়েছে। সম্প্রতি নির্ধারিত সময়ের মধ্যে ২০ লাখ টাকা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে ও তার ছেলে-মেয়েকে অপহরণ করে হত্যার এবং তার মালিকানাধীন হোটেল ও সিঅ্যান্ডএফ অফিসে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়।

রফিকুল ইসলাম বলেন, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে তিনি দর্শনা রেলবন্দরের সিঅ্যান্ডএফ অফিসে বসে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি জোর করে অফিসে ঢুকে নগদ টাকা লুট করে। পরে অফিসের প্রয়োজনীয় মালামাল ও আসবাব ভাঙচুর এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে তছনছ করে তারা চলে যায়।

দর্শনা থানার ওসি মো. নজরুল ইসলাম শনিবার (৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানায়, এ ঘটনায় ২১ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি রকিবুল হাসান ব্রাইট ও আমিন হোসেনকে রাতে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে তাদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. রুহুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, বিভিন্ন সময় একদল দুর্বৃত্ত সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও রিফাত হোটেলের মালিক রফিকুল ইসলামের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে না চাওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। মামলা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। তবে অন্য আসামীদের এখনো আটক করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর অফিসে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
– https://tinyurl.com/4xn4wb95

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে আগামী এক বছরে হিন্দুত্ববাদী আরএসএস পরিচালিত ১,০০০ স্কুল প্রতিষ্ঠার ঘোষণা, টার্গেট মুসলিম-অধ্যুষিত জেলাসমূহ