আফগান ভূখণ্ডে পাকিস্তানের ‘নির্লজ্জ আগ্রাসন’, বেসামরিকদের শাহাদাতের কঠোর জবাব দেবে ইমারাতে ইসলামিয়া: মুজাহিদ হাফিযাহুল্লাহ

0
9

২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশের বিভিন্ন এলাকায় পাকিস্তানি সামরিক বাহিনীর সর্বশেষ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি এসব হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে অভিহিত করে বলেছেন, এসব হামলার কঠোর জবাব দেবে ইমারাতে ইসলামিয়া। মুজাহিদ হাফিযাহুল্লাহ জানান, এ হামলায় চার বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, পাকিস্তানের সন্ত্রাসী সামরিক বাহিনী আবারও আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। বর্বর এই বিমান হামলায় কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশের বেসামরিক এলাকায় চারজন নিরীহ নাগরিক শহীদ হয়েছেন। তিনি এই হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে বলেন, ইমারাতে ইসলামিয়া এই আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় অবস্থান নেবে।

এছেড়া, আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানে ড্রোন পাঠানোর পাকিস্তানি অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি বলেন, এ ধরনের দাবি এবং তার ভিত্তিতে নেওয়া পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং এর গুরুতর পরিণতি হতে পারে।

পাকিস্তানি সামরিক বাহিনী গত কয়েক দিনে পাকতিকা, কুনার ও খোস্ত প্রদেশে একাধিক বিমান হামলা চালিয়েছে, যাতে বহু বেসামরিক নাগরিক শহীদ ও আহত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে এই হামলার নিন্দা জানিয়েছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।


তথ্যসূত্র

1. Zabihullah Mujahid, spokesperson for the Islamic Emirate, in reaction to last night’s airstrikes
– https://tinyurl.com/46pybax8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুইদিন না পেরুতেই আবারও আফগানিস্তানের কান্দাহার ও খোস্ত প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সন্ত্রাসী সামরিক বাহিনী
পরবর্তী নিবন্ধকুষ্টিয়ায় চরমপন্থী সংগঠন ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’ নামে চাঁদা চেয়ে চিঠি, আতঙ্কে এলাকা ছাড়ল অনেক পরিবার