স্পিন বোল্ডাকে পাকিস্তানি সামরিক চৌকি ধ্বংস করেছে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা বাহিনী

0
9

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক জেলায় ডুরান্ড লাইনের পাশে একটি পাকিস্তানি সামরিক চৌকি ধ্বংস করেছে আফগান প্রতিরক্ষা বাহিনী। ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি চৌকি থেকে আফগান ভূখণ্ডের দিকে গুলিবর্ষণের পর আফগান বাহিনী পাল্টা ব্যবস্থা নিয়ে চৌকিটি ধ্বংস করে। এ ঘটনায় আফগান বাহিনীর কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর, শুক্রবার সীমান্তের পাকিস্তানি চৌকি থেকে আফগান পক্ষের দিকে গুলিবর্ষণের পর আফগান প্রতিরক্ষা বাহিনী সেটিকে লক্ষ্য করে পাল্টা অভিযান চালায়। অভিযানে চৌকিটি সম্পূর্ণ ধ্বংস করা হয়।

এর আগে হুরিয়ত রেডিওর স্থানীয় সূত্র জানিয়েছিল, স্পিন বোল্ডাক জেলার সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি একটি চৌকি থেকে আফগান ভূখণ্ডে মর্টারের গোলা নিক্ষেপ করা হচ্ছিল। এর জবাব হিসেবে আফগান বাহিনী চৌকিটিতে হামলা চালিয়ে তা ধ্বংস করে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ সংঘর্ষে তাদের কোনো সেনা হতাহত হয়নি এবং কোনো সামরিক সরঞ্জাম বা স্থাপনারও ক্ষতি হয়নি।


তথ্যসূত্র:
1. Afghan Forces Punish, Destroy Pakistani Outpost on Durand Line
– https://tinyurl.com/5cpz9ccv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহবিগঞ্জে বাবা-মেয়েকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, দুই পুলিশ সদস্য প্রত্যাহার
পরবর্তী নিবন্ধগাজায় আগ্রাসন চালাতে গিয়ে নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ সন্ত্রাসী ইসরায়েলি সেনা নিহত