কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

0
5

কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি-সক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- দড়ানীপাড়া গ্রামের খালেদা আক্তার (বেভি) (৭০) ও মঞ্জুরুল আলম টিটু (৩৬)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।

স্থানীয় ও স্বজনরা গণমাধ্যমে জানান, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বিরোধের একপর্যায়ে খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া ধারালো দা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় খালেদা আক্তার ও মঞ্জুরুল আলম টিটুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুরে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাসপাতালে যায়। সেখানে দুজনের লাশ পাওয়া যায়। পরে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
১। মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
– https://tinyurl.com/yc557p6w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকর্ণাটকে মসজিদের সামনে শোভাযাত্রার বিশৃঙ্খলা এড়াতে পুলিশের সতর্কবার্তা, উগ্র হিন্দুত্ববাদীদের ব্যাপক তোলপাড়
পরবর্তী নিবন্ধপাঞ্জশিরে চার বছরে ৬০টির বেশি বিদ্যালয় সংস্কার করেছে ইমারাতে ইসলামিয়া