যুক্তরাষ্ট্রের মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, হাসপাতালে পাইলট

0
10

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলের ভিডিওতে বড় ধরনের আগুনের গোলা এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ।

দুর্ঘটনার আগে ওই যুদ্ধবিমানের সঙ্গে থাকা আরেকটি বিমানের পাইলট বিমানটির সম্ভাব্য বিপদের কথা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানায়। লাইভএটিসি ডটনেটের ধারণ করা অডিওতে তাকে বলতে শোনা যায়, বিমানটি সম্ভবত কোনো পাখির সঙ্গে ধাক্কা খেয়ে থাকতে পারে।

এরপর স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে বিমানটি একটি আবাসিক এলাকার কাছের মাঠে বিধ্বস্ত হয়।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক কর্মকর্তা জানিয়েছে, যুদ্ধবিমানটির ইঞ্জিনে সমস্যা হয়ে থাকতে পারে এবং পাইলট বিমান থেকে বের হয়ে গেছে। দুর্ঘটনাস্থলে ব্যাপক কালো ধোঁয়া দেখা যাচ্ছিল বলেও জানায় সে।

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বিমানটি মিশিগানের আলপেনা এলাকায় অবস্থিত একটি ন্যাশনাল গার্ড ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল।

দুর্ঘটনার পর বিমান থেকে সংশ্লিষ্ট একটি ‘বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার’ আশঙ্কায় ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে অধিকাংশ বাসিন্দাকে নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।


তথ্যসূত্র

1. Military F-16 fighter jet crashes and bursts into flames in Michigan during training exercise
– https://edition.cnn.com/2026/09/17/us/f-16-crashes-michigan

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালির দিউরা সামরিক ঘাঁটিতে জেএনআইএম-এর বৃহৎ অভিযান: ১৫০ জান্তা ও রুশ সৈন্য নিহত, বন্দী ৯৩
পরবর্তী নিবন্ধতারেক রহমান বিশ্বজয়ী শিশু হাফেজদের হাতে তুলে দিল ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বই ‘নেক্সাস’