
নতুন প্রজন্মকে জ্ঞান, দক্ষতা ও অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা আমিরুল মু’মিনীন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ। কাবুল বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের স্বাগত ও পরিচিতি অনুষ্ঠানে দেওয়া এক বার্তায় শিক্ষার্থীদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে নিজেদের জ্ঞান ও দক্ষতা দেশের গঠনে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বার্তায় বলা হয়, শুধু বস্তুগত লাভের উদ্দেশ্যে শিক্ষা অর্জন করা উচিত নয়। বরং শিক্ষা মানুষের জ্ঞানগত ও আধ্যাত্মিক মর্যাদা উন্নত করার পাশাপাশি নিজের ধর্ম ও মুসলিমদের সেবায় কাজে লাগানোর মাধ্যম হওয়া উচিত।
অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী শাইখ নেদা মুহাম্মাদ নাদিম হাফিযাহুল্লাহ নবীন শিক্ষার্থীদের তাদের সময় ও যৌবন গঠনমূলক কাজে ব্যবহারের পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ড ও দলাদলি থেকে দূরে থাকার পরামর্শ দেন। শিক্ষাজীবনের সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তথ্যসূত্র
1. Build Your Country With Your Expertise and Skills
– https://tinyurl.com/3kvknb4u


