জার্মানিতে আরও এক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

0
3

জার্মানির পশ্চিমাঞ্চলে স্পাংডাহলেম বিমানঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর আরও একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ২টার দিকে বিমানটি বিধ্বস্ত হয় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে পলিটিকো।

প্রতিবেদন অনুযায়ী, বিমান বিধ্বস্ত হওয়ার পর পাইলটকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

জার্মান বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেশটির সম্প্রচার মাধ্যম এসডব্লিউআরকে জানিয়েছে, কয়েকটি বিমান নিয়ে একটি মহড়া চলার পর এ ঘটনা ঘটে। ঘটনার পর মহড়ায় অংশ নেওয়া অন্য বিমানগুলোকে রামস্টেইন বিমানঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।

জেলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় একজন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে জরুরি উদ্ধার কার্যক্রম শেষ করা হয়েছে। তবে দুর্ঘটনার সঠিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

মার্কিন বিমান বাহিনীর ৫২তম ফাইটার উইং এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনা করে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বিভিন্ন সামরিক অভিযানে এসব বিমান ব্যবহৃত হয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিকালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে প্রশিক্ষণ মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলের ভিডিওতে বড় ধরনের আগুনের গোলা এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুন্ডলী দেখা যায়।


তথ্যসূত্র

1. US fighter jet crashes at air base in western Germany
– https://tinyurl.com/2rnbbfhf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনারায়ণগঞ্জে এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি কৃষকদল নেতার
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে এক বছরে ৩৫০ সহযোগিতা চুক্তি ইমারাতে ইসলামিয়ার