ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১১ এপ্রিল, ২০২৪

0
251

• গাজা ও পশ্চিম তীর—উভয় জায়গাতেই বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে জায়োনিস্ট ইসরায়েল।

• গাজার সিভিল ডিফেন্স বলেছে, খান ইউনিসের আল-বালাদ এবং আল-আমাল এলাকা থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করেছেন তারা।

• উত্তর গাজায় একটি বাড়িতে বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনি পুলিশ কর্নেল রুদওয়ানকে হত্যা করেছে জায়োনিস্ট বাহিনী।

• নুসেইরাতের উত্তরে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে রাতব্যাপী তীব্র সংঘর্ষ হয়েছে।

• পশ্চিম তীরের বেশ কয়েকটি শহরে অভিযান চালিয়েছে জায়োনিস্ট বাহিনী।

• জাতিসংঘে পূর্ণাঙ্গ সদস্যপদ পায়নি ফিলিস্তিন। এ সংক্রান্ত একটি প্রস্তাব ব্যর্থ হয়েছে।

• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩,৬৩৪ জন ফিলিস্তিনি।

• কালকিলিয়াতে জায়োনিস্ট বাহিনী ফিলিস্তিনের বাড়িঘরে অভিযান চালানোর সময় তাদের উপর পাথর নিক্ষেপ করেছেন ফিলিস্তিনি যুবকরা।

• গাজা শহরের আল-তাকা এর কাছে এক জায়োনিস্ট সৈন্যকে সফলভাবে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা।

• নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই করেছেন প্রতিরোধ যোদ্ধারা।

• গাজা শহরের পশ্চিমে এসএএম-৭ মিসাইল দিয়ে একটি জায়োনিস্ট যুদ্ধবিমানকে টার্গেট করেছে আল-আসিফাহ বাহিনী।

• তুলকারেমে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করে তীব্র লড়াই করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।

• মধ্য গাজায় গোয়েন্দা মিশনের সময় একট জায়োনিস্ট কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করে এর উপর নিয়ন্ত্রণ নিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || সোমালিয়ার যুদ্ধ ফ্রন্টে যেভাবে কেটেছে মুজাহিদদের রমাদান
পরবর্তী নিবন্ধহামাস প্রধানের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ