ভারতের লোকসভায় পাশ হলো চরম বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল

0
210

ভারতের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অধিকারকে হুমকির মুখে ফেলে লোকসভায় পাস হলো চরম বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। বিজেপি সরকারের উত্থাপিত এই বিলের ফলে মুসলিমদের ওয়াকফকৃত সম্পত্তির ওপর কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। বহুদিন ধরে বিতর্কিত অবস্থায় থাকা বিলটি গত সপ্তাহে পাস হয়, যেখানে পক্ষে ভোট পড়ে ২৮৮টি এবং বিপক্ষে ভোট দেন ২৩২ জন সংসদ সদস্য।

গত ২ এপ্রিল ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বিরোধী দলগুলো বিলটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে এটিকে ধর্মীয় অধিকারের সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, বিজেপি সরকার এই বিলের মাধ্যমে মুসলিমদের পবিত্র ওয়াকফ সম্পত্তিগুলো দখলের আইনি বৈধতা অর্জন করতে চায়, যা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের শামিল।

ওয়াকফ হলো সেই সম্পত্তি, যা মুসলিমরা সমাজকল্যাণ, ধর্মীয় কার্যক্রম, শিক্ষা বা স্বাস্থ্যসেবার জন্য আল্লাহর উদ্দেশ্যে দান করে থাকেন। এই জমি বা স্থাবর সম্পত্তি বিক্রি বা অন্য কোনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের সুযোগ নেই। ইসলামি রীতি অনুযায়ী এটি একটি পবিত্র ও অপরিবর্তনযোগ্য দান, যা পুরো উম্মাহর কল্যাণে ব্যবহৃত হয়।

ভারতে বর্তমানে প্রায় ১০ লাখ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে, যা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। এই বিশাল সম্পদ মুসলিম সমাজের আত্মনির্ভরতা ও উন্নয়নের বড় সহায় হতে পারত, যদি তা সঠিকভাবে ব্যবস্থাপনা করা হতো। কিন্তু ওয়াকফ সংশোধনী বিল পাসের মাধ্যমে এখন আশঙ্কা করা হচ্ছে এই জমিগুলো সরকারী নিয়ন্ত্রণের নামে কর্পোরেট ও রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, এ বিল কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয়—বরং এটি ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রের ওপর সরাসরি আঘাত এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করার একটি পরিকল্পিত কৌশল। ফলে দেশটির সংখ্যালঘু মুসলিমরা এক গভীর উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।


তথ্যসূত্র:
1. Waqf Bill Passed By Rajya Sabha With 128 Votes For, 95 Against
– https://tinyurl.com/nfxw695w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে দখলদার বাহিনীর সদস্যের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধগাজার তিনটি স্কুলে দখলদার ইসরায়েলের হামলা, ১৮ শিশুসহ নিহত ৩৩