
নওগাঁর ধামইরহাট সীমান্তে ফের শিশুসহ ১৪ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা (বিএসএফ)। শুক্রবার (০৮ আগস্ট) ভোর রাতে উপজেলার কালুপাড়া সীমান্ত এলাকার সাতআনা গ্রাম থেকে তাদের আটক করেন বিজিবির সদস্যরা। আটককৃতরা বাংলাদেশের নাগরিক এবং নড়াইল ও যশোর জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিজিবি গণমাধ্যমকে জানিয়েছে, কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার রুপন চাকমার নেতৃত্বে একটি টহল দল শুক্রবার ভোরে সীমান্ত পিলার ২৭১/১-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতআনা গ্রামের একটি আমবাগানে বাংলাদেশি ১৪ জন নাগরিককে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এরা কয়েক বছর আগে বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে মুম্বাই শহরে পুরুষ ৪ জন রাজমিস্ত্রি এবং মহিলা ৭ জন বাসাবাড়িতে কাজ শুরু করেন। সম্প্রতি মুম্বাই পুলিশ (সিআইডি) তাদের আটক করে।
অপরদিকে, নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী ৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ।
সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের মেইন পিলার ২৪৬/২-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রসুলপুর গ্রামের জামে মসজিদের কাছ থেকে ১৬ বিজিবি টহল দলের সদস্যরা তাদের আটক করে সাপাহার থানায় সোপর্দ করে।
তথ্যসূত্র:
১. সাপাহার সীমান্তে শিশুসহ চারজনকে পুশইন
– https://tinyurl.com/mrvw8kyf
২. ধামইরহাটে সীমান্তে ১৪ জনকে পুশইন করলো বিএসএফ
– https://tinyurl.com/59ub7rwh


