ইমারাতে ইসলামিয়ার গজনি প্রদেশ থেকে ১৩,০০০ মেট্রিক টন শুকনো ফল রপ্তানি

0
8

আফগানিস্তানের গজনি প্রদেশ থেকে চলতি বছরে উল্লেখযোগ্য পরিমাণ শুকনো ফল বিদেশে রপ্তানি হয়েছে। প্রদেশটির কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে ক্রমশ জায়গা করে নিচ্ছে এবং এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।

গজনি প্রদেশের শিল্প ও বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে মোট ১৩ হাজার মেট্রিক টন বাদাম, কিশমিশ ও শুকনো আলুবোখারা বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে। এসব পণ্য মধ্য এশিয়ার বিভিন্ন দেশ ছাড়াও কয়েকটি আরব ও ইউরোপীয় দেশে রপ্তানি করা হয়েছে। বিভাগের রপ্তানি উন্নয়ন পরিচালক আহমদ শাহ লালি জানান, গজনির উৎপাদিত শুকনো ফল আন্তর্জাতিক বাজারে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরানসহ বিভিন্ন দেশে নিয়মিতভাবে এসব পণ্য রপ্তানি করা হচ্ছে।

ব্যবসায়ীরা আরও জানান, প্রক্রিয়াজাতকরণ সুবিধা, মানসম্মত প্যাকেজিং এবং আন্তর্জাতিক মানের রপ্তানি অবকাঠামো গড়ে তোলা গেলে গজনি প্রদেশের শুকনো ফল রপ্তানি কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ী আবদুল্লাহ জানান, ফল প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং কেন্দ্র স্থাপন করা গেলে স্থানীয়ভাবেই পণ্য প্রস্তুত করে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে, যা বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে গজনি প্রদেশের শিল্প ও বাণিজ্য বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে, ব্যবসায়ীদের সমস্যার স্থায়ী সমাধানে ইমারাতে ইসলামিয়া কাজ করছে। প্রদেশটিতে শুকনো ও তাজা ফলের প্রক্রিয়াজাতকরণ এবং মানসম্মত প্যাকেজিং সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তারা জানিয়েছেন। প্রয়োজনীয় অবকাঠামো ও সহায়তা নিশ্চিত হলে গজনির কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.13,000 Metric Tons of Dried Fruits Exported from Ghazni
– https://tinyurl.com/mr44a8u4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমধ্য ও দক্ষিণ সোমালিয়ায় শত্রু বাহিনীর ৩টি সামরিক ঘাঁটিতে আশ-শাবাবের হামলা
পরবর্তী নিবন্ধফেসবুকের মন্তব্যকে ঘিরে যুবককে পিস্তল নিয়ে ধাওয়া দিলো ছাত্রদল নেতা