ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৫০ জন ইসরায়েলি আহত

0
1

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ৩ এপ্রিল, শুক্রবার ইসরায়েলের কয়েকটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৫০ জন আহত হয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে সংঘাত শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা ৬ হাজার ৫৯৪ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ১৪৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজন এবং ১২৪ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

তবে আহতদের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি। এতে সামরিক ও বেসামরিক উভয় ধরনের ব্যক্তিই অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, চলমান সংঘাতের প্রভাব স্বাস্থ্য খাতে ব্যাপক চাপ সৃষ্টি করছে এবং আহতদের চিকিৎসা ও সেবাদান অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।


তথ্যসূত্র
1.Health Ministry: 148 people hospitalized due to injuries from Iran war over past 24 hours
– https://tinyurl.com/46m5k2n3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদিল্লিতে হনুমান জয়ন্তী শোভাযাত্রাকালে মসজিদের ছাদে হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা উত্তোলন, উচ্ছৃঙ্খল গানবাজনা ও নাচানাচি
পরবর্তী নিবন্ধআঞ্চলিক বাণিজ্যে নতুন দিগন্ত, রাশিয়া–তুর্কমেনিস্তান–আফগানিস্তান পরিবহন করিডোরে ত্রিপক্ষীয় চুক্তি