টেকনাফের নাফ নদী থেকে পিতা-পুত্রসহ সাত জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি

0
6

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে পিতা-পুত্রসহ সাত জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতা বাদী সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি।

আটক জেলেরা হলেন—টেকনাফ শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার বাসিন্দা আলী আহমেদ ও তার দুই ছেলে নুরুল আবসার, আব্দুর রহিম এবং সাবরাংয়ের লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুর আহমেদের ছেলে সাব্বির আহমেদ, গুরা মিয়ার ছেলে নুর আহমদ, মুকুল আলীর ছেলে গুরা মিয়া, নুরু মিয়ার ছেলে আব্দুল মোতালেব।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপের জেলে আরাফাত রহমান।

তিনি জানান, গতকাল সকালের দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীতে ১০-১৫টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় রাখাইন সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ সাত জন জেলেকে আটক করে নিয়ে যায়। আটক জেলেদের মধ্যে একই পরিবারের তিন জন সদস্যও রয়েছেন বলে তিনি জানান।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানায়, আরাকান আর্মির হাতে জেলে আটকের বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।


তথ্যসূত্র:
১। নাফ নদী থেকে পিতা-পুত্রসহ সাত জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি
– https://tinyurl.com/ya654waf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ৫ম সপ্তাহ, এপ্রিল ২০২৬ ||
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সীমান্তে কুমির ও সাপ ছাড়ার পরিকল্পনা ভারতের