বিজেপির অফিশিয়াল পেইজে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা; বাংলাদেশ সরকার নীরব

0
19

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত ২৩ এপ্রিল প্রথম দফা ভোট গ্রহণ ও গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফা ভোট গ্রহণ সম্পন্ন হয়। জানা যায়, আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনী প্রচারণায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি বরাবরের মতো হিন্দুত্ববাদকে ব্যবহার করেছে। মুসলিমদের কারণে পশ্চিমবঙ্গে হিন্দুরা তীব্র হুমকির মুখে রয়েছে এমন ধারণা ছড়িয়ে সাধারণ হিন্দুদের মনে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়েছে। পাশাপাশি এবার বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের মিথ্যা তথ্য ছড়িয়ে প্রোপাগান্ডা চালায় বিজেপি।

বিজেপির অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে বাংলাদেশকে জড়িয়ে বলা হয়, ‘হিন্দু হওয়া কী অপরাধ? বাংলাদেশে হিন্দু মহিলাকে প্রথমে গর্ভপাত তারপর গণধর্ষণ ইসলামিক জিহাদীদের।’ এমন নৃশংস ঘটনার মিথ্যা তথ্য ছড়িয়ে পোস্টে আরও বলা হয়- ‘ভোট দেওয়ার আগে মনে রাখবেন, তারা পশ্চিমবঙ্গে কী বাস্তবায়ন করতে চায়!’ অর্থাৎ বাংলাদশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও মুসলিমরা হিন্দুদের সাথে একই আচরণ করতে চায়।

এদিকে, ভারতের ক্ষমতাসীন দল বাংলাদেশ বিরোধী এমন মিথ্যা প্রোপাগান্ডা চালালেও এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। কার্যত বাংলাদেশ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।


তথ্যসূত্র:
১। ভোট দেওয়ার আগে মনে রাখবেন, তারা পশ্চিমবঙ্গে কী বাস্তবায়ন করতে চায়!
– https://tinyurl.com/yt7zrsar

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিজস্ব উৎপাদন বাড়িয়ে জ্বালানি খাতে আত্মনির্ভরতার পথে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধসোমালিয়ার বিভিন্ন রাজ্যে খরায় ক্ষতিগ্রস্তদের মাঝে আশ-শাবাবের ৮ মিলিয়ন ডলার মূল্যের খাদ্য সহায়তা বিতরণ