
ভারতে মুসলিম ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছে হিন্দুত্ববাদী ভগওয়া গো রক্ষা সমিতির এক সেক্রেটারি মোহিত চৌধুরী। ৩ মে হরিয়ানা রাজ্যের হোদাল শহরে উক্ত হিন্দুত্ববাদী নেতা কর্তৃক ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
ভিডিওতে উক্ত হিন্দুত্ববাদী নেতাকে কুতুবউদ্দিন নামে এক স্থানীয় মুসলিম মধু বিক্রেতাকে হেনস্থা করতে দেখা গেছে। সে উদ্দেশ্য প্রণোদিতভাবে মধুর ‘বিশুদ্ধতা’ ও ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ নিয়ে প্রশ্ন তুলেছে।
কোনও প্রমাণ ছাড়াই সে মধুতে লালা ও প্রস্রাব মেশানো হয়েছে বলে দাবি করে বসে। মুসলিমদের প্রতি ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে সে মিথ্যাচার করে বলেছে, এই ধরনের মুসলিম বিক্রেতারা মধুর সাথে লালা ও প্রস্রাব মিশিয়ে ভেজাল তৈরি করে। কাজেই হিন্দুদের উচিত মুসলিম বিক্রেতাদের পণ্যগুলোর প্রতি আস্থা না রাখা।
মুসলিম পরিচয়দানকারী ব্যক্তিদের কাছ থেকে সব ধরনের কেনাকাটা বন্ধ করতে সে সকল সনাতনী ও হিন্দুদের প্রতি আহ্বান জানায়।
সে জানায়, কুতুবউদ্দিন, সুকমুদ্দিন বা ইমরান খান অথবা অন্য কোনও মুসলিম নামধারী হোক না কেন, আপনাদের অবশ্যই তাদেরকে পুরোপুরি বয়কট করতে হবে। তাদের কাছ থেকে একটি জিনিসও কিনবেন না। রাজমিস্ত্রি বা মেরামতসহ যে কোনও কাজের জন্য মুসলমানদের শ্রমিক হিসাবে নিয়োগ না করতে সে পরামর্শ দেয়।
মুসলিম বিদ্বেষী এই নেতা আরও দাবি করেছে, মুসলিমদের ‘সন্ত্রাসের রাজত্ব’ চরম পর্যায়ে পৌঁছেছে। মুসলিমদেরকে নিয়ে চিন্তিত হওয়ার কোনও স্থান নেই, স্থান আছে কেবল সনাতনীদের নিয়ে চিন্তা করার। ভিডিওতে সে একচেটিয়াভাবে হিন্দুদের নিকট থেকে কেনাকাটা করতে সকলকে উৎসাহিত করে যাচ্ছিল।
উক্ত মুসলিম বিক্রেতার ওপর হামলা বা হত্যার হুমকি দিয়ে সে জানায়, তোকে যদি এই এলাকায় আবার দেখতে পাই, তবে রক্তাক্ত করে ছাড়বো।
ভিডিওটি মুসলিমদের অর্থনৈতিক ও সামাজিকভাবে কোণঠাসা করে রাখতে হিন্দুত্ববাদী ভারতে চলমান কাঠামোগত প্রচেষ্টার অংশ বলে গণ্য করছে পর্যবেক্ষকরা।
ভিডিও:
A Hindutva leader in Hodal town of Haryana, Mohit Chaudhary, called for the economic boycott of Muslims after accusing a vendor of mixing urine and spit in the honey.
In a video that surfaced on social media on Sunday, May 3, the National Secretary of the Bhagwa Gau Raksha… pic.twitter.com/DSfq5Yda3l
— The Siasat Daily (@TheSiasatDaily) May 3, 2026
https://x.com/i/status/2050832779659948105
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mt4sje4d


