‎এবার কুমিল্লায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে রাতভর গণধর্ষণ

0
20

কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের নৃশংস ঘটনা ঘটেছে। গত রোববার (৩ মে) ঘটনাটি ঘটে।

‎দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী দম্পতি মাদারপুর গ্রাম থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের পথ রোধ করে। এ সময় স্বামীকে মারধর করে আটকে রেখে জোরপূর্বক গৃহবধূকে তুলে নিয়ে যায় তারা।

‎অপহরণের পর সারা রাত ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। ভোররাতে স্বামী তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

‎পরে নিরুপায় হয়ে ভুক্তভোগীর স্বামী বিষয়টি আত্মীয়স্বজনকে জানিয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চায়। খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।

‎আটককৃতরা হল— মেহেদী হাসান তারেক (২৪), পিতা আলমগীর, মো. আরিফ (৩৪), পিতা আলমাছ মিয়া, মো. ইসমাইল (৩৭), পিতা জয়নাল আবেদীন। এরা সবাই কামারখোলা গ্রামের বাসিন্দা।

‎চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানায়, আটককৃতদের চান্দিনা থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।



‎তথ্যসূত্র:
‎১। চান্দিনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূর শ্লীলতাহানি, আটক ৪
‎- https://tinyurl.com/y4n9edth

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎গ্রাহকদের জমানো টাকা দিচ্ছে না ব্যাংক, ক্ষোভে পাঁচটি ব্যাংকে তালা দিলো আমানতকারীরা
পরবর্তী নিবন্ধ‎নাটোরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করলো তার স্ত্রী-ছেলে