ভারত থেকে চিকিৎসা শেষে ফেরার সময় যশোর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

0
23

ভারতীয় বাহিনী বিএসএফ-এর ছোড়া রাবার বুলেটে বৈষ্ণববিহারী মণ্ডল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। গত মঙ্গলবার রাত ২টায় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে সে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত বৈষ্ণববিহারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের গোপালচন্দ্র মণ্ডলের ছেলে। আহত বৈষ্ণব জানায়, উন্নত চিকিৎসার জন্য ২৩ দিন আগে সে ভারতে গিয়েছিল।

গত মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।


তথ্যসূত্র:
১। বিএসএফের রাবার বুলেটে আহত যুবক যশোর হাসপাতালে ভর্তি
– https://tinyurl.com/4bf4e8dc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের মধ্যপ্রদেশে আল্লাহর শানে কটুক্তি ও মুসলিম যুবক হেনস্তার প্রতিবাদে তীব্র বিক্ষোভ
পরবর্তী নিবন্ধভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত