ভারতের উত্তরাখণ্ডে জুতা শোরুমে মুসলিম কর্মচারীদের ‘জিহাদি’ লিখা ব্যাজ পরিয়ে হেনস্তা করল উগ্র হিন্দুত্ববাদীরা

0
9

ভারতে উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে প্রসিদ্ধ ‘মেট্রো’ জুতার একটি শোরুমে প্রবেশ করে মুসলিম কর্মচারীদের লাঞ্ছিত করেছে একদল উগ্র হিন্দুত্ববাদী। হিন্দুত্ববাদীরা ‘বিশ্ব হিন্দু পরিষদ’ ও ‘বজরং দল’ এর সদস্য বলে জানা গেছে।

১৭ মে মুসলিম মিররের প্রতিবেদনে এই সংবাদটি তুলে ধরা হয়েছে।

হিন্দুত্ববাদীরা মুসলিম কর্মচারীদের বিরুদ্ধে পণ্য চুরি ও ক্রেতাদের সাথে প্রতারণার ভিত্তিহীন অভিযোগ তুলে। তাদের দাবি, এই কর্মচারীরা নেমপ্লেটে নিজেদের নাম প্রদর্শন করেনি, এভাবে তারা মুসলিম পরিচয় গোপন করতে চাইছে ও হিন্দু ক্রেতাদের বিভ্রান্ত করছে।

কর্মচারীদের হয়রানির উদ্দেশ্যে তাদের পোশাকের নেমপ্লেটে ‘জিহাদি’ লিখা ব্যাজ ধারণ করতে বাধ্য করে উগ্রবাদীরা।

প্রত্যক্ষদর্শীদের মতো, ঘটনার সময় শোরুমের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল, হিন্দুত্ববাদীরা এই সময় ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছিল, শোরুমের নিয়োগ পদ্ধতি নিয়েও তারা নানা ধরনের অযৌক্তিক প্রশ্ন তুলেছিল। কিছু সময়ের জন্য শোরুমের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়েছিল।

এই ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনও অভিযোগ বা গ্রেপ্তারের বিষয় নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিও:

https://x.com/i/status/2056252922665812009


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/32rvfxur

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের সদস্যদের গুলিতে জেলের মৃত্যু, স্থানীয়দের লাশ নিয়ে বিক্ষোভ ও বন বিভাগের অফিসে হামলা
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জে ভাবি-ভাতিজিসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো মাদকাসক্ত যুবক, স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে দিলো যুবককে