নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি

0
4

টেকনাফের নাফ নদী থেকে ২টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা সহ ৪ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গত সোমবার (১৮ মে) সন্ধ্যা ৫ টার দিকে এই তথ্য নিশ্চিত করেন, নৌকার মালিক আবছার ও নুরুল হাকিম।

গণমাধ্যমকে তারা জানান, বেলা ১২ টার দিকে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে অস্ত্রের মুখে তাদেরকে ধরে নিয়ে যায়।

৪ জেলে সকাল ৬ টার দিকে নাফ নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় তাদেরকে বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান তারা।

জেলেরা হলেন, মো. মনির আহমেদ (৪৫), মো. ইয়াছিন (১৮), আব্দুল মালেক প্রকাশ শফা (৫০), মো. জামাল হোসেন (৪০)। তাদের সবার বাড়ি টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকায়।

স্থানীয় জেলে সুলাইমান, নুরুল বশর, নেজাম জানান, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর মিয়ানমার জলসীমায় মাছ ধরছিলেন ওই জেলেরা। এ সময় স্পিডবোটযোগে এসে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ২টি মাছ ধরার নৌকাসহ জেলেদের মিয়ানমারের কাইচ্যং খালের দিকে নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


তথ্যসূত্র:
১। নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
– https://tinyurl.com/4ejb4am6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে ক্রেতাশূন্য হয়ে পড়েছে কোরবানি গরুর হাট, হিন্দু পশু ব্যবসায়ীদের মধ্যেও বাড়ছে উদ্বেগ
পরবর্তী নিবন্ধভিডিও || চাঁদপুরে গরুর মাংস রান্নার জেরে পাঁচ বছরের এক মুসলিম শিশুর শরীরে পাশবিকভাবে গরম পানি ঢেলে পুড়িয়ে দিয়েছে এক হিন্দু নারী