
খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় নয়ন শেখ (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। গত ২৬ মে রাত সাড়ে ৯টার দিকে বালুর মাঠ দারোগার বস্তিতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নয়ন শেখ লবণচরা থানার আশিবিঘা এলাকার নুলয় শেখের ছেলে। সে হত্যা ও মাদক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নয়ন শেখ মোটরসাইকেলে করে টুটপাড়া বালুর মাঠ এলাকায় যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সে ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এ গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র:
১। খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
– https://tinyurl.com/w6fx89zd


