নালিতাবাড়ীতে ১২ দিনে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে অভিভাবকরা

0
27

নশেরপুরের নালিতাবাড়ীতে ১২ দিনের ব্যবধানে নিখোঁজ হয়েছে মোট পাঁচ মাদরাসা শিক্ষার্থী। এদের সবার বয়স এগারো বছর থেকে পনেরো বছরের মধ্যে। এ নিয়ে নিখোঁজ শিক্ষার্থীর অভিভাবকসহ অন্যান্য অভিভাবকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো-উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের ইসরাফিল (১৫), পাঁচগাঁও গ্রামের খন্দকার খন্দকার মাশরাফি (১৩), একই গ্রামের রাব্বানী (১১), তোফায়েল (১২) ও রাসেল (১৩)।

দৈনিক আমার দেশ সূত্রে জানা গেছে, গত ২৭ মে বুধবার সকাল দশটার দিকে উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাই এর ছেলে এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার পনেরো বছর বয়সী শিক্ষার্থী ইসরাফিল দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

গত ৬ জুন শনিবার নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ তাহফিজুল কোরআন মডেল মাদরাসার শিক্ষার্থী ও উপজেলার পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি মাদরাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

গত ৭ জুন রোববার দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামের ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসা থেকে একই গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী, মানিক মিয়ার ছেলে তোফায়েল ও আব্দুল আওয়ালের ছেলে রাসেল নিখোঁজ হয়।

স্থানীয় সূত্র জানায়, একসাথে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল এর আগেও পালিয়েছিল। পরে আত্মীয়-স্বজনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তারা পড়াশোনায় অমনোযোগী ছিল।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম জানায়, নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষ থেকে পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। শিশুদের উদ্ধারে খোঁজখবর নেওয়া হচ্ছে।


তথ্যসূত্র:
১। ১২ দিনে নিখোঁজ ৫ মাদরাসা ছাত্র, উদ্বেগে অভিভাবকরা
– https://tinyurl.com/yzezwrkd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধসাগরে মাছ ধরতে গিয়ে আটক হওয়ার প্রায় ছয় মাস পর ৯১ বাংলাদেশি জেলেকে ফেরত দিলো ভারত