সাগরে মাছ ধরতে গিয়ে আটক হওয়ার প্রায় ছয় মাস পর ৯১ বাংলাদেশি জেলেকে ফেরত দিলো ভারত

0
41

ভারতীয় জলসীমায় আটক হওয়ার প্রায় ছয় মাস পর দেশে ফিরেছেন ৯১ জন বাংলাদেশি জেলে। গত সোমবার (০৮ জুন) তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ছয় মাস আগে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমা থেকে ভারতীয় কোস্ট গার্ড চারটি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়।

পরবর্তীতে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটগুলো দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়।

রোববার (৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে (আইএমবিএল) বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন বাংলাদেশি জেলেকে চারটি ফিশিং বোটসহ গ্রহণ করা হয়।

সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় আনুষ্ঠানিকভাবে জেলেদের তাদের নিজ নিজ ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।


তথ্যসূত্র:
১। ভারত থেকে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে
– https://tinyurl.com/42cnjmf8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনালিতাবাড়ীতে ১২ দিনে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে অভিভাবকরা
পরবর্তী নিবন্ধরাজশাহীর বাগমারা থানায় পুলিশের ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল