‎কুমিল্লায় স্কুলে ঢুকে ছাত্রীকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করল বখাটের দল

0
16

কুমিল্লার তিতাস উপজেলায় স্কুলে ঢুকে এক স্কুলছাত্রীর ওপর এসিড নিক্ষেপের এসিড নিক্ষেপ করে একদল বখাটে। গত মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বেগম ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বিদ্যালয়টির অষ্টম শ্রেণির ছাত্রী।

‎ভুক্তভোগী ছাত্রীর বরাতে গণমাধ্যম সূত্রগুলো জানায়, দীর্ঘদিন ধরে কয়েকজন যুবক তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (৮ জুন) তাদের মধ্যে একজন বখাটে তার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সে আহত হয়।

‎এছাড়া গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ে প্রবেশ করার সময় পেছন দিক থেকে এক যুবক এসে একটি ছোট কাঁচের বোতল থেকে তরল পদার্থ ওই ছাত্রীর শরীরে ছিটিয়ে দ্রুত পালিয়ে যায়।

‎ভুক্তভোগী হীরামনির ভাষ্য অনুযায়ী, তরল পদার্থের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তার মুখে থাকা মাস্ক, ওড়না, বোরখা ও স্কুল ড্রেসের কিছু অংশ ঝলসে যায়। এ সময় তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে তীব্র জ্বালাপোড়া অনুভূত হয়। শরীরে একাধিক স্তরের পোশাক এবং মুখে মাস্ক থাকায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে সে জানায়।

‎সে আরও জানায়, অভিযুক্ত ব্যক্তিকে আগে থেকে চিনত না, তবে সামনে দেখলে শনাক্ত করতে পারবে।

‎ভুক্তভোগীর পরিবার জানায়, ‘আল্লাহর রহমতে আমাদের মেয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। আমরা এ ঘটনায় আইনের আশ্রয় নেব।’ একই সঙ্গে তারা মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, ভবিষ্যতে তাকে বিদ্যালয়ে পাঠানো নিয়েও তারা শঙ্কার মধ্যে রয়েছেন।



‎তথ্যসূত্র:
‎১। তিতাসে স্কুলে ঢুকে ছাত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ
‎https://tinyurl.com/mvkbvdrf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎টাঙ্গাইলে গভীর রাতে পরকীয়া প্রেমিকার বাড়িতে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক, অতঃপর গণধোলাই
পরবর্তী নিবন্ধআসামে স্কুল টিফিনে গরুর মাংস নিয়ে বিতর্ক, মুসলিম শিক্ষার্থীদের বহিষ্কারের আশঙ্কা, অভিভাবক গ্রেপ্তার