সংস্কৃতিচর্চার বিরোধীদের কথা শোনার জন্য সরকার বসে নেই: প্রাথমিকে নাচ-গানের শিক্ষা চালু প্রসঙ্গে ববি হাজ্জাজ

0
1

দেশে যারা প্রগতিশীল সংস্কৃতিচর্চার (গান-বাজনা) বিরোধিতা করছে, তাদের কথা শোনার জন্য সরকার বসে নেই বলে মন্তব্য করেছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সে বলেছে, ‘রক্ষণশীলতার ফিরিস্তি দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কেউ বাধা দিলে সবাইকে মিলে তা রুখে দাঁড়াতে হবে এবং পিছিয়ে পড়ার কোনো চিন্তাচেতনাকে বাংলাদেশে আর জায়গা করে নিতে দেওয়া হবে না।’

গত শনিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত ‘আন্ত-পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা’র বিজয়ী শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সে এসব কথা বলেছে।

এ সময় ববি হাজ্জাজ আলেম-উলামা ও মুসলিম জনতাকে উদ্দেশ্য করে বলেছে, অনেকেই দেশে সাংস্কৃতিক চর্চার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তবে আমরা তাদের কথা মানার জন্য বসে নেই। প্রাথমিক শিক্ষায় সাংস্কৃতিক চর্চা যুক্ত করা আমাদের নির্বাচনী ইশতেহারের একটি অন্যতম অংশ ছিলো। সেই ইশতেহার বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিতে যা যা করণীয়, তার সবকিছুই করা হবে।

সে আরও জানায়, শিক্ষার্থীদের সৃজনশীল, আত্মবিশ্বাসী ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষায় সাংস্কৃতিক শিক্ষার পরিসর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে। এ লক্ষ্যে ২০২৮ সাল থেকে নতুন কারিকুলামের আওতায় চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বৃহৎ পরিসরে সাংস্কৃতিক শিক্ষা কার্যক্রম চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং দেশের বিভিন্ন অঞ্চলের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল।


তথ্যসূত্র:
১। সংস্কৃতিচর্চার বিরোধীদের কথা শোনার জন্য সরকার বসে নেই: ববি
– https://tinyurl.com/42psr8ef

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধরাঙামাটির গহিন পাহাড়ে একটি সনাতন ঋষি আশ্রম নওমুসলিমদের নির্যাতনের সেল হিসেবে ব্যবহার হচ্ছে