সম্প্রতি টোলো নিউজের প্রচারিত খবরে দেখা যায় যে আফগানিস্তানের কুনার, বালখ ও শের-ই-পুল প্রদেশে মেয়েদের স্কুল খুলে দেওয়া হয়েছে। আফগানিস্তানে নারী শিক্ষার বাস্তব অবস্থা বিষয়ক এই খবরটি সোশাল মিডিয়াতে নানা অ্যাকাউন্টের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কিছুদিন পূর্বে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পক্ষ থেকে মাধ্যমিক স্কুল খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ে শুধু ছেলেদের স্কুলগুলো খোলার কথা বলা হলে তালিবানদের হাতে নারী অধিকার ক্ষুন্ন হবার অপপ্রচার ছড়ীয়ে পড়ে হলুদ মিডিয়ায়। দাবী করা হয় তালিবানরা নারীদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছে। যদিও সে সময় আফগানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারীরা যথাযথ পর্দার বিধান মেনে ক্লাসে অংশ নিচ্ছিল! এছাড়া আফগান ইসলামি ইমারার পক্ষ থেকে তখন মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে স্কুল খোলার কথা জোর দিয়েই বলা হচ্ছিল।
উল্লেখ্য, অল্প দিনের ব্যবধানে আফগানিস্তানের কয়েকটি প্রদেশে মেয়েদের স্কুল খুলে দেওয়া হলেও এটি নিয়ে হলুদ মিডিয়া তেমন কোন সংবাদই প্রচার করছে না। গুজব ছড়ানো এবং সত্য প্রকাশের পর তা লুকিয়ে রাখা দালাল মিডিয়ার প্রাত্যাহিক কাজ হয়ে দাঁড়িয়েছে।
তথ্যসূত্র :
১। My female relatives who are teachers in Kabul can go to work. – https://tinyurl.com/3pczp33w
২। 3 Province – https://tinyurl.com/7za7drm8


