তিন মাসেই খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার কোটি টাকার বেশি

0
46

দেশের ব্যাংক খাতে আবারও উদ্বেগজনক হারে খেলাপি ঋণ বেড়েছে। গত তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৩১ হাজার ৪৮৮ কোটি টাকা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের বরাতে দৈনিক আমার দেশ জানায়, গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা, যা ওই সময়ের বিতরণ করা ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ।

চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ। বর্তমানে ব্যাংক খাতে মোট ঋণ স্থিতি ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা।


তথ্যসূত্র:
১। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা
– https://tinyurl.com/2seyzs4s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিলেটে রেল স্টেশন এলাকায় মাদক সেবন করিয়ে ১২ বছরের মেয়েকে ধর্ষণ
পরবর্তী নিবন্ধঈদুল আযহায় আফগানিস্তানের পর্যটনকেন্দ্রগুলোতে প্রায় ৪০ লাখ পর্যটকের সমাগম