
লেবাননের দক্ষিণাঞ্চলে আগ্রাসন চালাতে গিয়ে ৬ জুন, শনিবার রাতে দুই জন ইসরায়েলি সন্ত্রাসী সেনা নিহত হয়েছে। পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
নিহতদের একজন ২৩ বছর বয়সী ক্যাপ্টেন শাহার গামলা। সে ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডে কর্মরত ছিল। গত বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
অন্যদিকে ২১ বছর বয়সী সার্জেন্ট ওহাদ ইয়ারি শুক্রবার পৃথক এক ঘটনায় নিহত হয়। সে গিভাতি ব্রিগেডের সাকেদ ব্যাটালিয়নের সদস্য ছিল। আইডিএফের দাবি, দুর্ঘটনাবশত সংঘটিত গোলাগুলিতে সে প্রাণ হারিয়েছে।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলা ও দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর ফলে সেখানে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
তথ্যসূত্র
1. Two IDF soldiers killed in southern Lebanon as fighting against Hezbollah continues
– https://tinyurl.com/2s3ahjvz


