দেশীয় কৃষি প্রযুক্তির প্রসারে কৃষিযন্ত্র উৎপাদনে ইমারাতে ইসলামিয়ার নতুন পদক্ষেপ

0
4

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কোম্পানি (এনডিসি) দেশের কৃষক ও কৃষিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন মেটাতে দেশেই উৎপাদিত বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র ও কৃষি সরঞ্জাম বাজারজাত করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক কৃষি ব্যবস্থাকে আরও কার্যকর ও উৎপাদনশীল করে তুলতে এসব যন্ত্রপাতি কৃষকদের জন্য সহজলভ্য করা হয়েছে।

এনডিসির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমানসম্পন্ন দেশীয় প্রযুক্তিতে নির্মিত এসব কৃষিযন্ত্রের মধ্যে রয়েছে শস্য মাড়াই যন্ত্র, লেজার লেভেলার, তিন, সাত, নয় ও এগারো সারিবিশিষ্ট চারা রোপণ যন্ত্রসহ কৃষিকাজে ব্যবহৃত আরও বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উৎপাদিত প্রতিটি যন্ত্র উন্নত মান নিশ্চিত করে প্রস্তুত করা হয়েছে, যাতে কৃষক ও কৃষি প্রতিষ্ঠানগুলো নির্ভরযোগ্যভাবে এগুলো ব্যবহার করতে পারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিদেশি সমজাতীয় পণ্যের তুলনায় অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এসব কৃষিযন্ত্র খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি ক্রেতাদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি পণ্যের সঙ্গে এক বছরের আনুষ্ঠানিক গ্যারান্টিও প্রদান করা হবে।

এনডিসি দেশের বিভিন্ন মন্ত্রণালয়, জাতীয় পর্যায়ের ব্যবসায়ী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, কোম্পানি এবং কৃষকদের কাবুলে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় পরিদর্শন করে এসব পণ্য ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষরের আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দেশীয়ভাবে উৎপাদিত কৃষিযন্ত্রের ব্যবহার বৃদ্ধি পেলে কৃষি খাতের উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তথ্যসূত্র
1. NDC Markets Locally Made Agricultural Machinery
– https://tinyurl.com/zp9uu8t5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে আগ্রাসন চালাতে গিয়ে ২ দখলদার ইসরাইলি সেনা নিহত
পরবর্তী নিবন্ধআঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সকল বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব জরুরি: জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ