বগুড়ার শেরপুরে একমাস আগে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাঁশ দিয়ে রক্ষার চেষ্টা

0
3

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা-চোমরপাথালিয়া সংযোগ সড়কের আটাপাড়া হলদিবাড়ি গ্রামে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটি প্রায় এক মাস আগে ঝড়ো হাওয়ায় হেলে পড়ে। কিন্তু, এত দিনেও সেই খুঁটি সোজা করা হয়নি। খুঁটিতে রয়েছে ১১ কেভি ভোল্টের চালু সঞ্চালন লাইন। তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

গণমাধ্যমের বরাতে জানা যায়, ১১ কেভি ভোল্টের সঞ্চালন লাইনের বিদ্যুতের খুঁটি হেলে পড়ে আছে ফসলি জমির উপর। খুঁটির আশপাশে মাঠে লোকজন কাজ করছেন। কেউ কেউ গরু-ছাগল চরাচ্ছেন। আবার সড়ক দিকে চলছে অটোভ্যান, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ নানা যানবাহন। শিক্ষার্থীরাও যাচ্ছে এইসব যানবাহনে। সেখানে বাঁশের ওপর কোনো রকমে ভর দিয়ে রাখা খুঁটিটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা।

স্থানীয় ভ্যানচালক মো. আল-আমিন বলেন, ‘খুঁটিটি হেলে পড়লেই তিনি বগুড়ার শেরপুর উপজেলার বিক্রয় ও বিতরণ বিভাগ, (নেসকো) পিএলসি অফিসে ফোন করে জানিয়েছিলেন। সেখান থেকে বলা হয় সশরীরে অফিসে গিয়ে লিখিত অভিযোগ দিতে। এই রাস্তায় ভ্যানচালাতে ভয় লাগে—এই বুঝি খুঁটি ভেঙে পড়ল বা তার ছিঁড়ে পড়ল। এমন অবস্থায় দিনের পর দিন খুঁটিটি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।’

আরেক বাসিন্দা লোকমান হাকিম বলেন, খুঁটি হেলে পড়ার পর থেকে বারবার ফোনে জানালেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। গত ৭ দিন আগে দুই ব্যক্তি এসে ২টি বাঁশ দিয়ে খুঁটিতে ঠেস দিয়ে গেছে। এই বাঁশ কিভাবে খুঁটিটি ধরে রাখবে? আমাদের বুঝে আসে না। বড় ধরণের দুর্ঘটনা না ঘটা পর্যন্ত তাদের টনক নড়বে বলে মনে হয় না।’


তথ্যসূত্র:
১। বগুড়ায় একমাস আগে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাঁশ দিয়ে রক্ষার চেষ্টা
– https://tinyurl.com/47z6yzfa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাত সাড়ে এগারোটায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প; ৫ দশমিক ৬ মাত্রার এই কম্পনের উৎপত্তিস্থল ভুটান
পরবর্তী নিবন্ধকক্সবাজারের রামুতে ছেলের গুলিতে বাবার মৃত্যু