কক্সবাজারের রামুতে ছেলের গুলিতে বাবার মৃত্যু

0
5

কক্সবাজারের রামু উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোহাম্মদ আয়াছ (৬৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত রোববার (৭ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দৈনিক ইত্তেফাক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে আয়াছ ও তার বড় ছেলে মো. জুবায়েরের (৩৭) মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জুবায়ের পিতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আয়াছ গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।

অভিযুক্ত জুবায়ের ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।


তথ্যসূত্র:
১। কক্সবাজারে ছেলের গুলিতে বাবার মৃত্যু
– https://tinyurl.com/yecmwsew

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবগুড়ার শেরপুরে একমাস আগে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাঁশ দিয়ে রক্ষার চেষ্টা
পরবর্তী নিবন্ধপাবনার সুজানগরে কৃষিজমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন, ক্ষতিপূরণ দেয়া হয়নি কৃষকদের