গত বছরের তুলনায় আফগানিস্তানের জাফরান রপ্তানি বেড়েছে ১০ শতাংশ

0
2

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষিভিত্তিক রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে জাফরান। আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য জাফরানের রপ্তানি গত বছরের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে আফগান জাফরানের ক্রমবর্ধমান চাহিদা এবং উচ্চমানের স্বীকৃতি দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের তুলনায় চলতি সময়ে দেশে জাফরানের চাষাবাদ, উৎপাদন এবং রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তাদের মতে, কৃষি ও রপ্তানি খাতে জাফরান এখনো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বেসরকারি খাতের সদস্যরা বলছেন, আফগান জাফরানের উচ্চ গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে এর ক্রমবর্ধমান চাহিদাই রপ্তানি বৃদ্ধির মূল কারণ। আফগান জাফরান তার অনন্য সুগন্ধ, গাঢ় রং ও উচ্চ মানের জন্য বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে।


তথ্যসূত্র
1. Afghanistan’s saffron exports have increased by ten percent compared to last year
– https://tinyurl.com/3yamrkct

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়েকে নিয়ে ফেসবুক পোস্টের জেরে যুবক আটক
পরবর্তী নিবন্ধদখলদার ভারত কর্তৃক কৃষিজমি দখলের বিরুদ্ধে অধিকৃত কাশ্মীরের পুলওয়ামা জেলায় কৃষকদের তীব্র বিক্ষোভ