দখলদার ভারত কর্তৃক কৃষিজমি দখলের বিরুদ্ধে অধিকৃত কাশ্মীরের পুলওয়ামা জেলায় কৃষকদের তীব্র বিক্ষোভ

0
6

অধিকৃত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অন্তর্গত পদগামপোরা-ডাঙ্গারপোরা ও ডেঞ্জারপোরা এলাকায় স্থানীয় কৃষকদের পৈতৃক কৃষি জমি কেড়ে নিতে আবারও পদক্ষেপ নিয়েছে দখলদার ভারতীয় প্রশাসন। এই পদক্ষেপের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভে একত্রিত হয়েছেন স্থানীয় কৃষকবৃন্দ।

৯ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিসের নিউজে বলা হয়েছে, কৃষকগণ তাদের পৈতৃক জমি দখলের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। তারা রক্ত দিয়ে হলেও নিজেদের জমি রক্ষা করতে প্রত্যয় ব্যক্ত করেন। কাশ্মীরের প্রসিদ্ধ রাজনৈতিক নেতারাও এই বিক্ষোভে কৃষকদের সমর্থন যুগিয়েছেন।

কৃষকদের অভিযোগ, দখলদার ভারতের রাজস্ব কর্মকর্তারা হঠাৎ করে তাদের উর্বর জমিকে সরকারি সম্পত্তি বলে ঘোষণা করেছে, তাদেরকে কৃষিকাজ থেকে বিরত রেখেছে। পদক্ষেপটি কৃষক পরিবারগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভ এবং একই সাথে গণ-উচ্ছেদের আশঙ্কা তৈরি করেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে কাশ্মীরের বিশিষ্ট রাজনৈতিক নেতা ওয়াহিদ উর রহমান পাররা জমি দখলের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, যুগযুগ ধরে ভুক্তভোগী পরিবারগুলো এই জমিসমূহে চাষাবাদ করে আসছে। আর এখন বলা হচ্ছে যে, এই জমিগুলো নাকি সরকারের।

তার মতে, জমিগুলো অত্যন্ত উর্বর, এগুলো কৃষি ছাড়া অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার করা হলে বেকারত্ব আরও বৃদ্ধি পাবে, যা যুবকদের মাদক ও হতাশার দিকে পরিচালিত করবে।

ন্যাশনাল কনফারেন্স নেতা মুখতার আহমেদও কৃষকদের এই বিক্ষোভে পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।

পিডিপি নেতা ইলতিজা মুফতি ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছেন। তিনি প্রায় ২ হাজার কানাল উর্বর জমি দখলের চেষ্টা করার ব্যাপারে দখলদার ভারত প্রশাসনকে অভিযুক্ত করেছেন। এই ধরনের গণবিরোধী নীতি অসংখ্য কাশ্মীরি মুসলিম পরিবারকে ভূমিহীন ও গৃহহীন করে তুলবে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে বিক্ষোভকারীদের প্রতিবাদ দমনে কঠোর জননিরাপত্তা আইনের (পিএসএ) আওতায় কৃষকদের আটকের হুমকি দিয়েছে পুলিশ।

এই বিক্ষোভ কর্মসূচিকে অধিকৃত কাশ্মীর ভূখণ্ডে দখলদার ভারতের অব্যাহত জমি দখল, সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও জনবিন্যাসগত পরিবর্তনের পদ্ধতিগত অপচেষ্টার বিরুদ্ধে জনগণের ক্রমবর্ধমান ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে।


তথ্যসূত্র:
1. https://kmsnews.org/kms/2026/06/09/pulwama-farmers-defy-bjp-land-grab-move-touch-our-fields-over-our-dead-bodies.html

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগত বছরের তুলনায় আফগানিস্তানের জাফরান রপ্তানি বেড়েছে ১০ শতাংশ
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার বালখ প্রদেশে সাতটি ইস্পাত কারখানা চালু, দৈনিক উৎপাদন সক্ষমতা ১.০০০ টনের বেশি